সাশ্রয়ী মূল্যে রবির ডাটা পাবেন লাইকি ব্যবহারকারীরা
শর্ট ভিডিও তৈরির অগ্রগামী প্ল্যাটফর্ম লাইকি দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি রবি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে রবির গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের সিঙ্গাপুরভিত্তিক লাইকি অ্যাপ ব্যবহার করতে পারবেন।
চুক্তিটির মাধ্যমে রবি আজিয়াটা লিমিটেড প্রথমবারের মত কোনো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়েছে। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তিতে লাইকি এ বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ অফার ঘোষণা করলো। ২০১৭ সালে যাত্রা শুরুর পর এটি ইতোমধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপসগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ সহযোগিতার অংশ হিসেবে রবি বাংলাদেশের লাইকি ব্যবহারকারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় সাশ্রয়ী ডেটা প্যাকেজ সরবারহ করবে। যা রবির বর্তমান অন্যান্য প্যাকেজের চেয়ে ৩০ শতাংশ কম। মাই রবি অ্যাপে লাইকির এ বিশেষ ডেটা প্যাক অফার সরবারহ করবে। যাতে করে বরি’র সকল গ্রাহকর খুব সহজে উপভোগ করতে পারে। পাশাপাশি বর্তমানে বাংলাদেশী লাইক অ্যাপ ব্যবহারকারীদেরও উৎসাহিত করা হবে।
রবির চীফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, ‘ইন্টারনেট বিশ্বে এখন সোশ্যাল মিডিয়ায় জয়গান চলছে। বৈশ্বিক সে ধারায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন একটি অ্যাপের প্রয়োজন। দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক হিসেবে গ্রাহকদের সে ধারায় যুক্ত করা আমাদের কর্তব্যও বটে। লাইকির সঙ্গে চুক্তি তারই প্রতিফলন।